ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি’র অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন আমুয়াকান্দা সাকিনস্থ জনৈক মোঃ আবু তাহেরের পাক মুসলিম নামীয় হোটেলের সামনে থেকে ৯ জুন রাতে এক(১)কেজি গাঁজাসহ হালুয়াঘাট থানার সরচারপুর গ্রামের মৃত আঃ রশিদ তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী ১। মোঃ নজরুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯ টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত এক(১)কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য