ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

কেন্দ্রের সিন্ধান্তে নির্বাচনে অংশ না নিলেও

উপজেলা নির্বাচনে বিএনপি’র নেতা ও ভোটারদের নাটকীয় অংশগ্রহণ : আ’লীগ উচ্ছ্বসিত

শিবলী সাদিক খান ।।
আপডেটঃ সোমবার, ১০ জুন, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বিএনপি’র নেতা ও ভোটারদের নাটকীয় ভাবে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের বিজয়ী নেতাকর্মীরা ব্যপক উচ্ছ্বসিত হয়েছে। সোমবার ১০ জুন ২০২৪ তারিখে নির্বাচনত্তর এ প্রতিবেদক সরেজমিনে উপজেলার একাধিক নেতাকর্মী ও ভোটারদের সাথে আলাপকালে নির্বাচনে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের উপস্থিতি নিয়ে সরব উচ্ছ্বসিত আলোচনা করতে দেখা যায়।

মুক্তাগাছায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গেল ২১ মে ২য় ধাপে মুক্তাগাছা উপজেলা নির্বাচনকে ঘিরে পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছিল নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারে দলের শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর পক্ষে অংশ নিলেও বিপাকে পড়েছিল সাধারণ কর্মীরা। সব প্রার্থীই আওয়ামী লীগের হওয়ায় কার পক্ষে সমর্থন দিবেন এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন তারা।

জানা যায়, উপজেলা নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী কেএম খালেদের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সহসভাপতি দেবাশীষ যোস বাপ্পী (হেলিকপ্টার) এবং পৌর আ.লীগের সভাপতি আরব আলীর (দোয়াত-কলম) পক্ষে নির্বাচন করেছেন।

বর্তমান সংসদ-সদস্য নজরুল ইসলামের অনুসারীরা উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের (মোটরসাইকেল) পক্ষে প্রচারে নেমেছিলেন। অন্য দুই প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (ঘোড়া) ও ময়মনসিংহ মহানগর আ.লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মুহাম্মদ রেজাউল করিমও (আনারস) নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করেছিলেন।

নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের বড় ভোট ব্যাংক থাকলেও তার ঘনিষ্ঠ দেবাশীষ প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ভোট ভাগ হয়ে যাবে এমনটা চিন্তা করে বিএনপি’র সমর্থন নিতে কৌশল গ্রহণ করেছিলেন, তিনি সফলও হযেছেন।

এসময় মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ মামলা হামলা হয়রানি থেকে কিছুটা রেহাই পেতে সরকার দলীয় অনুকম্পা নিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের পক্ষে অনেকটা প্রকাশ্যে ও গোপনে নিজ দলের ভোটারদের মটরসাইকেল প্রতিকে ভোট দিতে প্রচার-প্রচারণা করায় ভোটার উপস্থিতি ছিল লক্ষনীয়।

দায়িত্বশীল বিএনপি নেতাদের বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায়। যে সকল পদ পদবী নেতৃবৃন্দ যে ভোট কেন্দ্র শুলোতে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মোঃ হাবিবুর রহমান (রতন), অহব্বায়ক, উপজেলা বিএনপি, মুক্তাগাছা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী নাজমুন নাহার দিলু’র বিয়াই (সম্পর্কে মেয়ের শাশুরী)মোঃ কামরুজ্জামান (লেবু), সাবেক চেয়ারম্যান ৭নং ঘোগা ইউপি, বর্তমানে যুগ্ম আহ্বায়ক (১), উপজেলা বিএনপি। ৭নং ঘোগা ও ৮নং দাঁওগাও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন। এ.কে.এম জাহাঙ্গীর হাসান, সাবেক চেয়ারম্যান, ৪নং কুমারগাতা ইউপি, যুগ্ম আহবায়ক (২), উপজেলা বিএনপি ৪নং কুমারগাতা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন।

সাইফুদ্দিন আহমেদ বাবুল, সাবেক চেয়ারম্যান, ২নং বড়গ্রাম ইউপি, বড়গ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। মোঃ দেলোয়ার হোসেন (বকুল) সভাপতি, ৩নং তারাটি ইউনিয়ন বিএনপি। মোঃ ইউসুফ, সাবেক এপিএস, জ্বালানী প্রতিমন্ত্রী বর্তমানে জাকির হোসেন বাবলু’র এপিএস, মোঃ হাফিজুর রহমান খান (মঞ্জু), সাবেক চেয়ারম্যান, ৫নং বাঁশাটি ইউপি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ শহিদুল ইসলাম (শহীদ), সাবেক পৌর মেয়র, সভাপতি, পৌর বিএনপি, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর বিএনপি, মোঃ শওকত রানা (রিপন), সহ-সভাপতি পৌর বিএনপি, মোঃ হাবিবুর রহমান (হবি) ও টুটুল, সাংগঠনিক সম্পাদক, পৌর, বিএনপি নিজ নিজ এলাকায় প্রকাশ্যে নির্বাচনে ভোট দান কাজে দায়িত্ব পালন করেছেন বলে চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী আরব আলী, ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের প্রার্থী মোঃ মোঃ মাহমুদুল হাসান মুকুল, পৌর কাউন্সিলর মির্জা আবুল কালামসহ একাধিক নেতাকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে বিএনপি নেতা ও ভোটারদের ভোটে অংশগ্রহণ ছিল দৃশ্যমান তাদের উপস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাই আকন্দ মোটরসাইকেল প্রতীকে ৬৭২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব আলী দোয়াত কলম প্রতীকে ১৮৭৩৮ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগের ৫ জন প্রার্থীর ভোটারদের ভোট ভাগাভাগির কারনেই বিএনপির অংশের ভোট কাজে লাগাতে পেরেছেন বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এমনটাই মনে করছেন মুক্তাগাছা উপজেলার অধিকাংশ রাজনৈতিক মহল।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের