ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানান, এসআই নিজামুল হক সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মাদক মামলার আসামী আলমগীর (৪২) ও সেহড়া মুন্সি বাড়ি এলাকার সাইদুল এর ছেলে মাদক মামলার
আসামী আমিনুল (৩২) কে গ্রেফতার করা হয় । আসামীদের নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই ত্রিদীপ কুমার বীর সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান ১। মোঃ শিহাব (২২), পিতামৃত-আলম রন্টু, সাং-ফুলবাড়ীয়া (কদমতলী গেইটপাড়), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই কামরুল হাসান , এসআই সোহরাব হোসেন এবং ওমর ফারুক থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরা হলেন ১/ জিতন চৌধুরী (২০), পিতা-মৃতঃ শিব লাল,গ্রাম-কালীবাড়ী গুদারাঘাট, ২/ মোঃ জুনায়েদ হোসেন, পিতা-ইউনুছ আলী র্মীজা, গ্রাম- সুতিয়াখালী, ৩/ সজীব মিয়া, পিতা-আবুল কালাম, গ্রাম- ভাটি ঘাগড়া ভাটি পাড়া সর্বথানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহ।
সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
মন্তব্য