ময়মনসিংহে মাদক বিরুধী অব্যাহত অভিযানে বিপুল পরিমানের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ সংবদ্ধ চক্রের আস্থানার সন্ধ্যান এবং সরণকালের সবচেয়ে বড় পরিমানের অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার-ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি’র একটি চৌকশ টিম গত ১১জুন রাত ১২টা ১০মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন পুরোহিতপাড়াস্থ ৯১/সি/১ নং বাসার ভাড়াটিয়া মোঃ সেলিম মিয়া(৬৫) পিতা-মৃতঃ নবাব আলীর বসত ঘর থেকে অবৈধভাবে হেফাজতে রাখা ১টি পিস্তল, ৩টি রিভলবার, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল ও নেশাজাতীয় ইনজেকশন ২৭৯ পিছ এবং ৫ বোতল ফেন্সিডিলসহ সেহড়া পুরোহিত পাড়া এলাকার মৃত নবাব আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (৬৫) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ জামিল (২৪)কে গ্রেফতার করা হয় ।
পুলিশ সুত্র জানান, গ্রেফতারকৃত আসামীরা অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারী চক্রের সদস্য হিসেবে প্রাথমিক ভাবে জানা যায় ।
ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী জামিলের নামে পুর্বের মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে ।
ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ডিবি জানান।
ময়মনসিংহ নগরীতে এতো গুলো আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ অন্যন্ন অস্ত্র উদ্ধারে ব্যাপক উদ্বেগজনক পরিস্থিতি জন্ম হয়েছে । একই সাথে ময়মনসিংহ গোয়েন্দা শাখার সফল এই অভিযান স্বাধুবাদ জানিয়েছে নগরবাসী।
এই অভিযান অফিসার-ইনচার্জ, জনাব মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি’র চৌকশ টিম সদস্যরা হলেন, এসআই মোঃ আব্দুল জলিল, এসআই মোঃ রেজাউল আমীন বর্ষন, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়াসহ সঙ্গীয় অন্যান্ন ফোর্স সদস্যরা।
অভিযানে ১টি পিস্তল, ৩টি রিভলবার, ৪৭ টি ককটেল, ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ২৭৯ নেশাজাতীয় ইনজেকশন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ২ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য