ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিয়মিত অভিয়ানে ৬টি অটোরিক্সা ও ১টি মোটর সাইকেল উদ্ধার সহ একজন কে গ্রেফতার করেছে।
গত ১২ জুন সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মোঃ আব্দুল জলিল, এএসআই মোঃ মিলন হোসেন, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর মিশন স্কুলের পিছনে আলিয়া মাদ্রাসা রোডস্থ মোঃ আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দরকার এর অটোর গ্যারেজ থেকে চোরাই ৩টি অটোরিক্সাসহ চোর চক্রের সদস্য মোঃ জাকির হোসেন (২৫), পিতা-আঃ রাজ্জাক, মাতা-রাহেলা বেগম, সাং-চরগোবিন্দবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর বর্তমান ঠিকানা সাং-আলীয়া মাদ্রাসার, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্যের ভিত্তিতে আসামীকে সাথে নিয়ে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড় সাকিনস্থ পলাতক আসামী মুশফিকুর রহমান লিমন এর শুশুর মৃত সাদিকুর রহমান এর বাসা বাউন্ডারীর ভিতর থেকে আরো চোরাইকৃত ৩টি অটোরিক্সা ও ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে আরো ২টি মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পক্ষ থেকে জানানো হয়েছে।
চোরাই ৬টি অটোরিক্সা ও ১টি মোটর সাইকেল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য