ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ জেলা পুলিশের ১৮ সদস্য আইজিপি কর্তৃক পুরুস্কৃত

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বুধবার, ১২ জুন, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবময় ধারাবাহিক অর্জন বজায় রাখায় ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক চঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, চোরাই মাল উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ অন্যান্য আভিযানিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি কতৃক প্রদত্ত কোতোয়ালী থানা পুলিশ ৩টি, ত্রিশাল থানা পুলিশ ৩টি, ভালুকা থানা পুলিশ ৩ টি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩টি, নান্দাইল থানা পুলিশ ১টি, জেলা গোয়েন্দা শাখা ৪টি সহ সর্বমোট ১৮ টি পুরস্কার লাভ করে।

১১ জুন সকাল সারে দশটায় মাসিক কল্যাণ সভায় মে-২০২৪ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) পুলিশ লাইন্স ময়মনসিংহে ১৮ জন অফিসার ও ফোর্স সদস্যদের পুরষ্কার প্রদান করা হয় ।

যে সকল অফিসার ফোর্স পুরষ্কার হয়েছে, তাদের মধ্যে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন,ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, কোতোয়ালি মডেল থানার এসআই দেবাশীষ সাহা, কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ুন কবির (২) ত্রিশাল থানার এসআই ইকবাল আহমেদ জিন্নাহ, ভালুকা মডেল থানার
এএসআই তানভীর হাসান, কোতোয়ালি মডেল থানার এসআই শারমীন জাহান শাম্মী, ময়মনসিংহ সদর ট্রাফিক সার্জেন্ট ভক্ত কুমার সেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ওসি মোঃ ফারুক হোসেন সহ তার টিম, গোয়েন্দা শাখার এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট, নান্দাইল থানার অফিসার ইন-চার্জ মোঃ আব্দুল মজিদ সহ তার টিম, ভালুকা মডেল থানার এসআই নিরুপম নাগ বিপিএম, বিপিএম, ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ নূর কাশেম সহ তার টিম, ধোবাউড়া থানার এসআই জাহিদ হাসান, ভালুকা ট্রাফিক এএসআই মোঃ আঃ রহিম, হালুয়াঘাট থানা ক/৭৫০ শহিদুল ইসলাম, ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম সহ তার টিম, নিজ অবস্থান থেকে খুন মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার, খুন মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, অস্ত্র উদ্ধার, মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন, ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার, চোরাচালান মালামাল ও মাদক উদ্ধার, উপজেলা নির্বাচন কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় ১ জনকে আটক করা, চোরাই মালামাল, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার ইত্যাদি কর্মের সফলতায়।

ময়মনসিংহ জেলা পুলিশের এই সকল আভিযানিক কর্মদক্ষতার সাফল্য জাতীয় ও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

তারই প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের আইজিপি এই সকল চাঞ্চল্যকর আভিযানিক কর্মদক্ষতার সাফল্যের জন্য বিশেষ অর্থ পুরস্কার ঘোষণা করেন। ১১জুন ২৪ তারিখ ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম তাদের হাতে আইজিপি ঘোষিত অর্থ পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশের এই সাফল্যের প্রেক্ষিতে আইজিপি’র পক্ষ থেকে এই সম্মাননা ও পুরস্কার সকল সদস্যকে আরও কর্ম উজ্জীবিত করবে বলে জেলা পুলিশ বিশ্বাস করে। কল্যাণ সভায় আইজিপিকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের