শেরপুরে নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৫৫) নামে এক নারী মৃত্যু হয়েছে । শনিবার (২২ জুন) সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে ।
স্থানীয়রা জানান, সাজেদা বেগম গোসলখানার ওপরে দেওয়া ছাউনির টিন সড়াতে গিয়ে বৈদ্যুতিক ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে একজন নারী মৃত্যুর বিষয়টি নকলা থানার অফিসার্স ইনচার্জ নিশ্চিত করেন। তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য