মাসুদুর রহমান মাসুদ গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।
মাসুদুর রহমান মাসুদ স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষক মাসুদের চাচা ও কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, ২৫ শে জুন মঙ্গলবার সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি এক পর্যায়ে গোয়াল ঘর থেকে গরু বের করার জন্যে প্রবেশ করলে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করে, এতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেয়া হয়।
উল্লেখ্য গত কয়েক বছর পূর্বে মাসুদের এক পুত্র সন্তান পানিতে ডুবে মারা যায়।
পরিবার ও স্থানীয়’রা জানান, মাসুদের কারো সাথে কোন শত্রু ছিল না। গতরাতে খেলা দেখে ঘুমাতে যায় তিনি। সকালে কি হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।
শ্রীবরদী থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার করি এবং লাশের সুরতহাল সম্পূর্ণ করেছি ।
শ্রীবরদী থানার অফিসার ইন-চার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মন্তব্য