ময়মনসিংহ মহানগরীর ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক অবস্থান বজায় রাখতে অফিসার ইন-চার্জ এর দিকনির্দেশনায় নিয়মিত পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা এএসআই আয়েছ মিয়া, এএসআই আল আমিন ও এএসআই হুমায়ুন কবির-১ পৃথক এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরা হলো, ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া চকপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মোঃ জরিপ হোসেন (২৩), ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া মধ্য পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তুষার ইমরান ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১৯ নং ওয়ার্ডের বলাশপুর মধ্যপাড়া গ্রামের মোঃ ভুলু মন্ডল ওরফে ভুইল্যা ছেলে মোঃ হুমায়ুন (২১)।
সকল আসামীদের পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন
মন্তব্য