ময়মনসিংহে অর্পনা বসাক (৩০) নামের এক নারী চিকিৎসক ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজ বাসায় শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন।
এই নারী চিকিৎসক আত্মহত্যার পুর্বে স্ট্যাটাসে লিখেছেন ‘আমি আর পারছি না’। পুলিশ প্রথামিকভাবে ধারণা করছেন প্রেমের কারণে এই আত্মহত্যার ঘটনার সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার একটি বাসা থেকে ডাক্তার অর্পনা বসাকের লাশ উদ্ধার করেন। নিহত ডাক্তার অর্পনা বসাক জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার মৃত রতন বসাকের মেয়ে।
জানা যায়, অপর্ণা ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি শহরের পন্ডিতপাড়া এলাকার একটি ভাড়া বাসায় মা জোৎস্না বসাককে নিয়ে বসবাস করতেন। ডাক্তার অপর্ণা বসাক বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন।
মঙ্গলবার ভোরে অপর্ণা নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, ” ভালো থাকো – আমি আর পারছি না “। হয়তো সবার মতে হেরে গেলাম। মুক্তি দিয়ে গেলাম।
নিহত ডাক্তারের মা জোৎস্না বসাক জানান, সোমবার রাত দশটার পর খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে অপর্ণা। পরদিন সকালে ফেইসবুকে তার স্ট্যাটাস দেখে ডাকাডাকি করলে রুমের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা গিয়ে রান্নাঘরের দরজা ভেঙে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে তিনি প্রেমের কারণে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে পরিবার প্রেমের বিষয় নিয়ে কিছু বলছে না। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য