ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ থানা এলাকায় গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে নেশা জাতিয় ইনজেকশন উদ্ধার এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে ।
এসআই মাইনুল রেজা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানাধীন বাশবাড়ী কলোনি এলাকার মোঃ আমিন মিয়ার ছেলে মাদক কারবারি মোঃ জুয়েল মিয়া (২৭)কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৯৯ পিছ ইনজেকশন উদ্ধার করা হয়।
এছাড়াও এসআই টিটু সরকার, এসআই কাকন মিয়া,এসআই নুর মোহাম্মদ, এসআই আলী আকবর, এএসআই সুকান্ত দেবনাথ, এএসআই আবুল হোসেন কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ শামসুল হক, ময়মনসিংহ সদর উপজেলার চরশশা গ্রামের হামেদ আলীর ছেলে মোঃ মামুন, ময়মনসিংহ সদর উপজেলার ভাটি দাপুনিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৬), কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া দক্ষিণ পাড়া মহসিন মল্লিককের মেয়ে পারভীন মল্লিক, কোতোয়ালি মডেল থানাধীন কৃষ্টপুর এলাকার মৃত আসলাম এর ছেলে রাজিব মিয়া, ময়মনসিংহ সদর উপজেলার ভাটি ঘাগড়া উজান পাড়া গ্রামের আছর আলীর ছেলে মোঃ সুরুজ আলী (৩১)।
সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য