ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

শেরপুর পৌরসভার ২৪-২৫ অর্থবছরের ১১৩ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ

শেরপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১১৩ কোটি টাকার এই বাজেট ঘোষণা করা হয়।পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ নাছিরুল আহমদ নাহিদ।অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট বক্তব্য দেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১১২ কোটি ৮১ লাখ  ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। তন্মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৬৩ টাকা। উন্নয়ন তহবিলের আয় (সরকার প্রদত্ত থোক ও বিশেষ বরাদ্দ, রাজস্ব উদ্বৃত্ত, অন্যান্য) ধরা হয়েছে ৭৮ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৪১২ টাকা। মূলধন হিসাব থেকে আয় (অবচয় তহবিল,আনুতোষিক তহবিল,ঠিকাদারের জামানত) ধরা হয়েছে ১৪ কোটি ৯৩ লক্ষ ৯৫ হাজার ৭৬৭ টাকা।পরে হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ সেলিম আলম বাজেটের বিস্তারিত আয় ব্যয়ের খাত‌উয়ারী হিসাব পাঠ করেন।তিনি আরও জানান, এছাড়াও ৯ কোটি টাকা ব্যয় করে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবনের নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়াদিন। অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পে আগামী অর্থ বছরে ২০ কোটি টাকা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শহরের নবীনগরে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একটি কাঁচা বাজার নির্ধারণের কাজ সমাপ্তির পথে। পৌরসভার নিজস্ব জায়গায় (জেলা কারাগারের পাশে) ৬.৬২ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের কাজ শুরুর পর্যায়ে রয়েছে। এই ৩৯.৬২ কোটি টাকার হিসাব প্রস্তাবিত বাজেটে ধরা হয়নাই।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন। এছাড়াও পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ ও তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।পরিশেষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান,আমাদের পৌরসভার কর্মকাণ্ড সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই শেরপুরের কৃতি সন্তান নবনিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেরপুরের কৃতি সন্তান ওয়াকার উজ জামান কে সেনা প্রধান হিসেবে নিযুক্ত করায়,পৌরসভার উন্নয়ন কাজের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ,থানা ও শহর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,টিএলসিসি সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ,সমাজ সেবা অধিদপ্তর, এলজিইডি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,পিডিব সহ জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারিরা।অনুষ্ঠানে সকল প্যানেল মেয়র, কাউন্সিলর,শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের