ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ঢাকা সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ : পিকাপ চালকের মৃত্যু

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় পিকাপ, কাভার্ডভ্যান ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মোঃ বাচ্চু মিয়া (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চালকের সহকারী।

শুক্রবার (২৮ জুন) দুপুরে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পিকাপ চালক মোঃ বাচ্চু মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। আহত ফয়সাল (২৩) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। হতাহতরা পিকাপের চালক ও চালকের সহকারী।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক (ভৈরব) থেকে আসা একটি মালবাহী পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকাপের চালক ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় পিছনে থাকা যাত্রীবাহী একটি লেগুনা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়।
গুরুতর আহত পিকাপ চালকের সহকারীকে পুলিশ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠায়। এসময় হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর চাপা পড়ে আটকা পড়া চালককে দেড় ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করেন। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটো জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টায় যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো. রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় চাপাপড়া চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারসহ তিনটি গাড়ি জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের