ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার ২৮ জুন এক কিশোরীকে ধর্ষণের পর ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, শুক্রবার দুপুরে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়।
প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেল ৫ঘটিকায় তাদের বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে একটি কৃষি জমিতে (পাট ক্ষেতে) ওই কিশোরীর মৃতদেহ দেখতে পেয়ে দ্রুত ভাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়েই ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত কিশোরীর গলায় ওড়না পেঁচানো ছিল।’
ভাঙ্গা থানার অফিসার ইন-চার্জ মামুন অর রশীদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কিশোরীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় আইনিপদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য