শেরপুর জেলা শহরের পূর্বশেরী অষ্টমী তলা মহল্লায় একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
আজ ২৯ জুন শনিবার দুপুরে শহরের অষ্টমী তলা থেকে পূর্বসূরী পর্যন্ত মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচারের কাহিনী তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, আরিফুর রহমান নিশান। লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী বাসিন্দা এডভোকেট মোখলেসুর রহমান দীর্ঘ ১৫ বছর যাবত জোরপুর্বক অষ্টমিতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটি সভাপতির পদের দায়িত্ব এলাকারবাসীর ইচ্ছার বিরুদ্ধে দখল করে আসছিলেন। এমন অনৈতিক দখলদারিত্ব ধরে রাখতে মোখলেছুর রহমান তার ছেলেকে দিয়ে দীর্ঘদিন যাবত একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার সাধারন মানুষকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে অভিনব কায়দায় হয়রানির মাধ্যমে অতিষ্ঠ করে তুলেছে । ভুক্তভোগী এলাকাবাসী অ্যাডভোকেট মোখলেছুর রহমানের মিথ্যা মামলায় অতিষ্ট। মানববন্ধনে এলাকাবাসী মোখলেছুর রহমানের স্বার্থে সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর নির্মুলের দাবী জানিয়েছেন। এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ।

উক্ত মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসীর সহ প্রায় হাজার মানুষের উপস্থিতি ছিলেন।
মন্তব্য