ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাহী পরিষদের তিন বছর মেয়াদী নির্বাচন -২০২৪ সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সচিব (সড়ক ও সেতু মন্ত্রনালয়) মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সচিব(নৌ পরিবহন মন্ত্রণালয়) ও এসডিএফ এর চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডিপিডিসি এর নির্বাহী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক ।
সোমবার(১জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শেরপুর সমিতির নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য নির্বাচিত এই কমিটি আগামী ২০২৭ খ্রিঃ পর্যন্ত তিন বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনার অধ্যাপক তাসলিমা বেগম, কমিশন সদস্য মোঃ আমজাদ হোসেন এবং আলী ইমাম ফুয়াদ স্বাক্ষরিত ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।
কমিটির অন্যান্যদের মাঝে রয়েছেন, মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল (অবসরপ্রাপ্ত) মোঃ খুরশেদ আলম, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, আজকের পত্রিকা সম্পাদক প্রফেসর ড. গোলাম রহমান রতন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল্লাহ হারুন, প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আসিফ আব্দুর রউফ প্রমুখ।
মন্তব্য