ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

মতিউর স্ত্রী লাকীর বিরুদ্ধে বিএমইউজে’র হাজার কোটি টাকার মানহানী মামলার ঘোষণা

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

আলোচিত ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর’র স্ত্রী লায়লা কানিজ লাকি সাংবাদিকদের বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানী মামলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
বুধবার (৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ আরো বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকী সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করেছেন। সাংবাদিকদের সম্মানহানীর করার জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করবেন বলে উল্লেখ করেন। এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় ২৮ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে।  ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট। এসকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ যা দুদক তদন্ত করে উদঘাটনের উদ্যোগ নিয়েছে। এসকল সম্পদ দ্রুত জব্দ করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ । কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তানের মত যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সে দিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাংবাদিকরা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে ও বিএমইউজে’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএমইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা বিএমইউজে’র সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা বিএমইউজে’র সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি ও বিএমইউজে নেতা শিমুল খান, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশরাফ আকন্দ, খায়রুল আলম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের