ঢাকা , বুধবার , ১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র, ১৪৩২

পার্বতীপুর উপজেলার দলদলিয়া স্কুল মাঠের বেহাল দশা : সংস্কারের দাবি

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৩:০৩ পূর্বাহ্ণ

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি অনুপযোগী হওয়ায় খেলাধুলা করতে পারছে না বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা।

মাঠটি দ্রুত সংস্কার করে খেলাধুলার উপযোগী করতে সরকারের বিশেষ বরাদ্দ চেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দিয়েছেন এলাকার সংগঠন দলদলিয়া নাগরিক ফোরাম।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, ইউনিয়নটির একমাত্র খেলার মাঠ দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। মাঠটি নিচু এলাকায় হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পুরো মাঠে পানি জমে যায়। ফলে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে।
এছাড়াও অভিযোগ রয়েছে সরকারি বিদ্যালয়ের এই মাঠটি এলাকার প্রভাবশালীরা ধান ভুট্টা মাড়াই ও শুখানোর কাজে ব্যবহার করে থাকে। তার ফলে শিশু শিক্ষার্থীরাসহ এলাকার যুবকরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। গত জুন মাসের ২৭ তারিখে মাঠটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সংগঠনের পক্ষে লিখিত আবেদন করেন মোঃ নুর আলম।
নূর আলম বলেন, মাঠটি খেলার উপযোগী না হলে এলাকার যুবসমাজ খেলা থেকে বিমুখ হয়ে মাদকসহ নানান অপকর্মের সাথে জড়িয়ে যেতে পারে । তাই সরকারের কাছে দাবি মাঠটি দ্রুত সংস্কার করা হোক। এলাকার যুবক মোঃ পাপ্পু বলেন, মাঠটি ভালো থাকলে আমরা সেখানে খেলাধুলা করি। কিন্তু মাঠটি সংস্কার না হওয়ায় সেখানে খেলাধুলা করা সম্ভব হচ্ছে না।
তাই আমরা গ্রামবাসী নিজ উদ্যোগে মাঠটি সংস্কার করছি। মাঠটিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
অত্র এলাকার শহিদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন বলেন, এটি ঐতিহ্যবাহী মাঠ। আমরাও ছোট থেকে এই মাঠেই খেলাধুলা করে বড় হয়েছি। এই মাঠটি এলাকার একমাত্র খেলাধুলার উপযোগী মাঠ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মাঠটি দ্রুত সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলা হয়।
এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোঃ আশরাফুল আলম বলেন, এই বিদ্যালয়টি পার্বতীপুর উপজেলার শেষ সীমানায় হওয়ায় এখানকার স্থানীয় জনগণ ঠিক মতো সরকারি সুযোগ-সুবিধা পাননা। বিদ্যালয়ের খেলার মাঠটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। বিদ্যালয়ে যাতায়াতের সড়কটিও পাকা করা হয়নি। যার ফলে বর্ষাকালে অতিকষ্টে বিদ্যালয়ে যাতায়াত করেন শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন বলেন, বিদ্যালয়ের মাঠটি সংস্কারসহ বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি পাকাকরণ করা খুবই প্রয়োজন। মাঠটি সংস্কার করা হলে বিদ্যালয়ে কোমলমতি বাচ্চারা খেলাধুলা করতে পারবে পাশাপাশি এলাকাবাসীও নানান প্রকার গ্রামীণ খেলা করে থাকে এই মাঠটিতে। তাই সবমিলিয়ে মাঠটি সংস্কার অত্যান্তপ্রয়োজনীয় হয়ে পড়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, এলাকার একটি সংগঠনের পক্ষ থেকে লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা হয়েছে। মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্ভাব্য ফলাফল পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রহসনে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাইমন এর পুর্ন বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী