ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আনন্দ-উচ্ছ্বাসে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিনাজপুরে ফুলবাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে খোল-কর্তাল ও শঙ্খসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী পাঁচ হাজারেরও অধিক নারী-পুরুষ ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। পৌর শহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীর অপর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হয়।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরম্ন এবং শেষ পর্যায়ে উলেস্নখিত দুই মন্দির চত্বরে আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রায় অংশ নেওয়া ধর্মপ্রাণ ভক্তদের বর্ণিল পোশাক ছিল দৃষ্টিনন্দন।
শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী মনোজ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার সাহা টুনটুন বলেন, এ বছর সনাতন ধর্মালম্বীদের ব্যাপক অংশগ্রহণে শিব মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু করা হয়েছে। আগামী১৫ জুলাই (৯ দিন পর) শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বর থেকে উল্টো রথযাত্রার মাধ্যমে রথ পুনরায় শ্রী শ্রী শিব মন্দিরে আনা হবে।
ফুলবাড়ী শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক শ্রী অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক শ্রী জয়রাম প্রসাদ বলেন, অত্যন্ত আনন্দ ও উৎসব মূখর পরিবেশে শ্রী শ্রী শিব মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরম্ন হয়ে শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে শেষ হয়েছে। এতে সনাতন ধর্মালম্বী বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী ও পুরম্নষের অংশগ্রহণ ঘটে। শ্রী শ্রী জগনাথ দেবের রথ শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে আনার পর সেখানে কীর্তনসহ প্রসাদ বিতরণ করা হয়েছে। আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে শ্রী শ্রী শিব মন্দিরে প্রতিস্থাপন করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক শ্রী চিত্ত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী ধীমান চন্দ্র সাহা বলেন, ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা নিরাপত্তা দেন।
ফুলবাড়িবউপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল বলেন, জগনাথ দেবের রথযাত্রাকে উৎসব মূখর পরিবেশে বজায় রাখতে শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নেয়া হয়েছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, সনাতন ধর্মীলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের