বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২১ জুলাই ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ জুলাই) সম্মেলন সফল করতে ময়মনসিংহ মহানগর ও জেলা কৃষক লীগের যৌথ উদ্যোগে তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু সভাপতিত্বে এবং জেলার কৃষক লীগের সাধারন সম্পাদক ভিপি বাবুল ও মহানগর কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল হাসেম রায়হান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসাদুজ্জামান বিপ্লব।
আরও বক্তব্য রখেন, মহানগর কৃষক লীগের সোহেল রানা,শামছুজ্জামান কিরণ, নুর আলী তালুকদার , অনিক হাসান, আখি, বাবু, রয়েল, নন্দন এবং জেলা কৃষক লীগের নয়ন, বাপ্পি, বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভা নেতৃবৃন্দ বলেন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক ঐতিহ্য রয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে ২১ জুলাই অনুষ্ঠিত সম্মেলন সফল করতে সুশৃঙ্খল সাংগঠনিক অবস্থান নিশ্চিত করার উপর জোর দিয়েছেন নেতৃবৃন্দ ।
মন্তব্য