ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সাথে পুলিশই প্রথম সম্মুখ যুদ্ধ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা পুলিশের ১১ টি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ময়মনসিংহ ও মুক্তিযুদ্ধে পুলিশ ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচনসহ সুধী সমাবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে মাহমুদা আফরোজ লাকী পুলিশ সুপার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও  অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

ময়মনসিংহ জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, জাতীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, সংসদ সদস্য কৃষিবিদ ডাঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মঃ হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুস রব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, সংসদ সদস্য মাহমুদুল হাসান সুমন, সংসদ সদস্য এ.বি.এম. আনিছুজ্জামান, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, বীর মুক্তিযোদ্ধা এমপি সাবেক নাজিম উদ্দিন আহমেদ, র‍্যাব, বিজিবি প্রধান সহ প্রশাসনের বিভাগীয় ও জেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশের ১১টি প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো, ময়মনসিংহ পুলিশ লাইন্সে ৬ তলা ভিত বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবনের ২য় তলা থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত ঊর্ধ্বমূখী নির্মাণ কাজ, পাগলা থানাধীন পাঁচবাগ তদন্ত কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন, ২নং শহর পুলিশ ফাঁড়ি ভবনের ৪র্থ তলা হতে ৬ষ্ঠ তলার নির্মাণ কাজ, ১নং শহর পুলিশ ফাঁড়ির ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, পাগলা থানা ভবনের ২য় তলার আংশিক এবং ৩য় ও ৪র্থ তলার নির্মাণ (সিভিল, স্যানিটারী ও বৈদ্যুতিকসহ) এর অতিরিক্ত কাজ, পাগলা থানায় ৬তলা ভিতের ১তলা অফিসার ইনচার্জ কোয়ার্টার ও ৬তলা ভিতের ৩ তলা ডরমিটরি ভবন নির্মাণ কাজ, গৌরীপুর থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, ফুলপুর থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, ফুলবাড়ীয়া থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, হালুয়াঘাট থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ, নান্দাইল থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলার নির্মাণ কাজ উদ্বোধন করেন ৷

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার ব্যতিক্রমী ও দূরদর্শী চিন্তার ফসল হিসেবে ময়মনসিংহ পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃটিশ স্থাপত্যশিল্পের ঐতিহ্যের ধারক পুরাতন পুলিশ হাসপাতাল ভবনে নির্মিত বাংলাদেশ পুলিশ মুক্তিযু্দ্ধ জাদুঘর, ময়মনসিংহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপুর্ণ ভুমিকার উপজীব্য সংবলিত পাচটি গ্যালারী ও আর্কাইভ নিয়ে গড়ে তোলা হয়েছে  এই স্থাপনা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ও মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অংশ গ্রহণ এবং পুলিশের আত্বত্যাগ সম্বলিত নাটিকা উপস্থাপন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, পুলিশ দেশকে ভালবাসে, দেশের মানুষকে ভালবেসে এবং মুক্তিযুদ্ধকে ভালবেসে কাজ করছে। আজকে মুক্তিযুদ্ধের জাদুঘর তার প্রমাণ বহন করে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সাথে পুলিশই প্রথম সম্মুখ যুদ্ধ করে। পুলিশ সাহসী ভুমিকা পালন করে। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ জীবন দিয়েছে। বিভিন্ন সময় পুলিশকে হত্যা করা হয়েছে। এর পরেও পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করছে বলেই আমরা আজ শান্তিতে চলাফেরা করছি। মুক্তিযুদ্ধে পুলিশ  ও ময়মনসিংহ জেলা গ্রন্থ ও জাদুঘর এর মাধ্যমে নতুন প্রজন্মই নয়, প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারবে।

ময়মনসিংহে আরও কয়েকটি থানাকে মডেল থানার উন্নীতকরণের দাবীর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সারাদেশে আরও তিনশত থানাকে আধুনিক থানায় রূপান্তর করা হবে। প্রস্তাবিত থানা গুলোকে আধুনিক থানায় রূপান্তরের ব্যবস্থা নেওয়া হবে ।

কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে সাংবাদিকেরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, হাইকোর্ট কোটার বিষয়ে একটি রায় দিয়েছে । রায়ের পরিপ্রেক্ষিতে ছাত্ররা ক্ষুব্দ হয়েছে। হাইকোর্ট রায় স্থগিত করেছে। তবে তিনি মনে করেন এই অবস্থায় ছাত্রদের একটু ধৈর্য ধরা উচিত। রাস্তা ঘাট বন্ধ না করে আদালতে যান। প্রধান বিচারপতি যেভাবে বলেন সেইভাবে আদালতে যাওয়া উচিত।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের