ফুলবাড়িয়ায় পল্লীবন্ধু এরশাদ’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্বরন সভা অনুষ্ঠিত
ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে দিনব্যাপী কোরানখানী, দোয়া ও স্বরন সভার মধ্যদিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৯ বছরের সফল রাস্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত।
রবিবার (১৪ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির যৌথ উদ্যোগে স্বরনসভা অনুষ্ঠিত হয় । স্বরন সভায় পল্লীবন্ধু এরশাদ’র শাসন আমল ও তার কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ ভুমিকার উপর আলোচনা করেন নেতৃবৃন্দ।
স্বরন সভায় ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. হাবিবুর রহমান হাবিবুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।

বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও সাধারন সম্পাদক,জাতীয় যুব সংহতির আহবায়ক মনির আহমেদ ও সদস্য সচিব , পৌর যুব সংহতির আহবায়ক ঈসমাইল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য