সমন্বয়ক উমামা ফাতেমা (ছবি: সংগৃহিত)
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্ল্যাটফর্মটার প্রয়োজন হাসিনার পদত্যাগের পর ফুরিয়ে এসেছে। দেশে এলাকা ভিত্তিতে ছাত্রদের ‘সহিংসতা প্রতিরোধ টিম’, ‘ট্রাফিক নিয়ন্ত্রণ টিম’ তৈরি করে ছাত্রদের ভবিষ্যত বাংলাদেশ নির্মাণের কাজ করে যেতে হবে। ছাত্র-জনতা একেকটা অবজেক্ট! নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্র-জনতার সচেতন হওয়া প্রয়োজন’ বলে মত ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।
শনিবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। উমামা ফাতেমা উল্লেখ করেন, ‘আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া ও শিক্ষা-প্রতিষ্ঠানভিত্তিক ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে মনোযোগ দেয়া দরকার। আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’কে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবে।’
মন্তব্য