ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

হাসিনার ১৭ বছরে গুম-খুনের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

দেশে বিগত ১৭ বছরে শেখ হাসিনার শাসন আমলে বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন।

সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি ও যুবদল।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এক সমাবেশে মিলিত হয়।

এর আগে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে গোপালগঞ্জ জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠন। সকালে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে অবস্থান নিয়ে শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

পৃথক দুটি কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য মো. তৌফিকুল ইসলাম, ডা. কেএম বাবর, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর কবির দারা।

বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্র দল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. ইমরুল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহামুদুল হাসান, জেলা জাসাসের আহবায়ক জাকারিয়া ইসলাম ধিরাজ, যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা, সদর যুব দলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মারুফ মিয়া প্রমুখ।

সব আন্দোলন সংগ্রামে বিএনপি দেশের মানুষের সঙ্গে থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমরা সব কর্মসূচি পালন করছি। তিনি সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের ওপর যেন কেউ অত্যাচার নির্যাতন চালাতে না পারে তার দিকে সজাগ দৃষ্টি রাখতেও নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের