ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

দুমকিতে গা ঢাকা দিয়েছে আওয়ামীলীগ : মাঠে তৎপরতায় বিএনপি-জামায়াত ও চরমোনাই

দুমকী উপজেলা প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১:৪২ পূর্বাহ্ণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার দেশত্যাগে জনজীবনে স্বস্তি ফেরায় দেশের দক্ষিনে পটুয়াখালী জেলার দুমকিতে ১৫ বছর পর উজ্জীবিত হয়ে মাঠ দখলে নিয়েছে বিএনপি-জামায়াত ও চরমোনাই সমর্থক’রা। নিষ্ক্রিয় ও আত্মগোপনে রয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন গুলো।

সূ্ত্র জানায়, গত ৫ আগস্ট তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে ঐ দিন থেকে দুমকি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ  প্রভাবশালী নেতা ও কর্মীরা আত্মগোপনে চলে যায়। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনার পরেও ১৫ আগস্টকে ঘিরে এখানে কোন পদচারণা দেখা যায়নি নেতাকর্মীদের। তাদের দলীয় কার্যালয়ে ছিল না কারও উপস্থিতি।

উপজেলাবাসীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না থাকলেও এখানে রাজপথ দখলে রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

আওয়মীলীগ সরকার পতনে আনন্দ মিছিল থেকে শুরু করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে গণহত্যা ও গুম এর অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দুমকিতে প্রতিদিনই স্থানীয়ভাবেও বিক্ষোভ থেকে শুরু করে সমাবেশ, অবস্থান কর্মসূচি পালনসহ কোনো না কোনো কর্মসূচি নিয়ে উপজেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, তাতী দল সহ জামাত ও চরমোনাই দল মিছিল, বিক্ষোভ এর মধ্য দিয়ে মাঠে শক্ত অবস্থান নিয়েছে।

এখানে এমনিতেই কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। শুরুতে কোনো পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা না থাকায় জাতীয় পতাকা নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন  বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। নৈতিক দায়িত্ব থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, সহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী যানজটমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, ফাসিবাদী আওয়ামী সরকারের ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এই ২য় স্বাধীনতা ২৪ ছিনিয়ে নিতে নানা তালবাহানা করছে আওয়ামী লীগ। আমরা তাদের নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। তাই সার্বক্ষণিক মাঠে রয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচার চাই”।

দুমকি উপজেলা কৃষক দল নেতা জাহিদ খান বলেন, “রংপুরের আবু সাঈদ গুলির সামনে বুক পেতে দেওয়ার দৃশ্য এখনও ভুলতে পারি না। আওয়ামী লীগের কাছ থেকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। আবু সাঈদ থেকে শুরু করে গুলিতে নিহত দুমকির সন্তান মিলন হাওলাদার সহ সব হত্যার বিচার চাই আমরা।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের