ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্র করে নাটকীয় মানববন্ধন

তৌহিদুজ্জামান তৌহিদ ।।
আপডেটঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩:৪০ পূর্বাহ্ণ

লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন্দ্র করে নাটকীয় ও রহস্যময় মানববন্ধনের ছবি

ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারী বাজারে অবস্থিত লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক ও রেক্টরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ দীর্ঘদিনের।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র সংস্কারের কাজের ধারাবাহিকতায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিষ্ঠানটির প্রধান এবং ম্যানেজিং কমিটির অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতা বন্ধের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভাবমূর্তি ফিরিয়ে আনতে স্বচ্ছতার দাবী জানান।

এলাকাবাসীর ও প্রাক্তন শিক্ষার্থীদের ন্যায্য দাবীকে ভিন্নখাতে প্রভাবিত করতে  বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল ব্যখ্যা দিয়ে নাটকীয় মানববন্ধন কর্মসূচির আশ্রয় নেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা।

রহস্যময় মানববন্ধনের খবর পেয়ে সাংবাদিকরা রাজগঞ্জ সাহেব কাচারি বাজারের লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের নিকট প্রকৃত ঘটনা জানতে চান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার বলেন, ৭১ টিভিকে সাক্ষাৎকার দিয়েছি । একথা বলেই বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলাম (প্রধান শিক্ষকের পিতা) ও  ছোট বোন সহকারী শিক্ষক রাবেয়া বেগম চামেলিকে নিয়ে দ্রুত বিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করেন।

বিদ্যালয়টি প্রধান শিক্ষকের এমন রহস্যে ঘেরা উদ্ভট আচরণ এবং কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনের কারনে এলাকাবাসী ও অভিভাবক মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে এলাকাবাসী, ছাত্র অবিভাবক ও বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে  বিদ্যালয়টির প্রধান শিক্ষকের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ সভার ছবি

এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা ও তার পিতা বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে নাটকীয় এবং রহস্যময় মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ৭দিনের মধ্য সেচ্ছাচারিতা ও অনিয়ম দুর্নীতি বন্ধ করে একটি জবাবদিহিতামূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান।

মানববন্ধনের বিষয়ে বিদ্যালয়ের রেক্টর রফিকুল ইসলাম মাস্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব আমি কিছুই জানিনা। অথচ মানববন্ধনে নেতৃত্ব দিতে দেখা যায় ভিডিও ফুটেজে।

প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র সাক্ষাৎকার নিতে চাইলে তিনি বলেন, সাক্ষাতকার দিতে আমি মানসিকভাবে প্রস্তুত নই। সাক্ষাৎকার দিতে পারব না।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের