ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ (সাহেব কাচারী) বাজার এলাকায় ভয়ংকর পট্টিবাজ খলনায়কের নাম আব্দুল মজিদ। সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতেই অভ্যস্ত। পছন্দ তার ব্যবসা প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ নামক দোকান ঘরে বসেই গড়ে তুলেছেন অপরাধের স্বর্গরাজ্য।
চরনিলক্ষিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদের রাজনৈতিক ঘনিষ্ঠতার সুত্র ধরেই আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে পরিচয় লাভ । নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জেলা/ মহানগরের নেতাদের সাথে চা চক্রকের আড্ডাকে সাইনবোর্ড হিসেবে কাজে লাগিয়ে বীরদর্পে চালিয়ে যায় অপরাধ প্রবনতা।
রাজগঞ্জ বাজারের পাশে অবস্থিত মাজারের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ, অসহায় মানুষকে ফাঁদে ফেলে ভুমি দখল, জুয়ার আসর, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ এমন কি নেই তার নিয়ন্ত্রণে। চর নিলক্ষীয়া ইউনিয়নের পাড়া লক্ষীপুর, চর নিকুরিয়া, রাঘবপুর, বিজয় নগর, মহজমপুর এলাকায় তার মুখের কথাই যেন আদালতের রায়। আদালতে আপিল করার সুজুগ থাকলেও তার মুখের কথার উপর আপিল তো দুরের কথা সেটাই যেন সর্বোচ্চ আদালত।
স্থানীয় একাধিক মহল জানান, আওয়ামী লীগের বড় কোন পদে আব্দুল মজিদ না থাকলেও তিনি আওয়ামীলীগের স্থানীয় প্রভাবশালীদের একজন। অপ্রতিরোধ্য অপরাধ কর্মকাণ্ডে আব্দুল মজিদ বাহিনী এলাকার এক আতংকের নাম।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায়, বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেফতার হওয়ায় আব্দুল মজিদ আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেলেও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ, সিদ্দিকুর রহমান শাহিনসহ স্থানীয় দলবাজ দুষ্কৃতকারীদের নিয়ে অপরাধ সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকার মালিক বনেছেন। তার নামে গড়ে উঠা মজিদ বাহিনীর অস্ত্রের ঝনঝনানীতে এলাকাবাসী আতঙ্কিত।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে গেলেও আব্দুল মজিদ বীরদর্পে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে স্থানীয় একশ্রেণির বিএনপি নেতাদের সাথে ভাগবাটোয়ারা ও সমোঝোতার মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতে কলকাটি নেড়ে যাচ্ছে ।
সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মজিদ বাহিনীর সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার দাবি করছেন স্থানীয় সুশীল সমাজ।
মন্তব্য