ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

দুদক'র দ্বায়িত্বহীনতা-না দুর্নীতির প্রতি ভালবাসা

সম্পদের পাহাড় গড়েছেন অতি: আইজিপি’র গানম্যান : শেরপুর আদালতে মামলা

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক ।।
আপডেটঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪০ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চৈতাজানি (চেঙ্গুরিয়া) গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম প্রথমে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ পান। পরবর্তীতে এএসআই পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান পান্নার গানম্যান হিসেবে যোগদান করেন। যাহার বিপি নং- ৮০০০০১৬৭১২।

উচ্চ পদস্থ কর্মকর্তার সান্নিধ্য ও পুলিশ সদর দপ্তরে চাকুরীর সুবাদে তিনি রাতারাতি বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলতে সক্ষম হন ।

জানা গেছে, পুলিশ সদর দপ্তরে চাকুরীর সুবাদে অল্প সময়ে তিনি তার নিজ গ্রামে, পার্শ্ববর্তী এলাকা সহ জেলা ও উপজেলা শহরে তার ক্রয়কৃত জমির মূল্য কয়েক কোটি টাকা। শেরপুর পৌর শহরে গৌরীপুর এলাকায় তার রয়েছে পাঁচতলা বিশিষ্ট সুরম্য বাড়ী। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। পৌর সভার পূর্বানুমতি ছাড়া, পৌর ইমারত নির্মান কোড অমান্য করে এবং প্রতিবেশীদের দূর্ভোগের মধ্যে ফেলে পৌর কর্তৃপক্ষের নিষেধ সত্বেও তিনি ভবনটি নির্মান করেন।

শেরপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ হেফজুল বারী খান ২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম এর  বিরুদ্ধে। কিন্তু অদৃশ্য কারণে অভিযোগটি  দুদক তদন্ত না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  অভিযোগটি পুলিশ সদর দপ্তরে প্রেরণ করেন।

পরবর্তীতে পুলিশ সদর দপ্তর অভিযোগটি তদন্তের জন্যে পুলিশ সুপার শেরপুর বরাবরে সোপর্দ করে। তৎকালীন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম অভিযোগটি তদন্ত করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্তের শুরু থেকেই রহস্যজনক ভূমিকা পালন করেন। বিষয়টি অভিযোগকারী ডাঃ হেফজুল বারী খান তৎকালীন পুলিশ সুপার কাজী মো. আশরাফুল আজিমকে একাধিকবার জানালেও অদৃশ্য কারণে  সুষ্ট তদন্ত নিশ্চিত করতে পারেননি তিনি। বরং পুলিশ সদস্য শরিফুল ইসলামকে সম্পূর্ণ দায়মুক্তি দিয়ে একটি অসত্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে প্রেরণ করেন।

অভিযোগকারী একজন সমাজ সচেতন ও দায়িত্বশীল মানুষ। এহেন অসত্য তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তিনি পূণরায় ২০২৩ সালের ২৭ এপ্রিল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বরাবরে পূনঃতদন্ত চেয়ে আরেকটি অভিযোগ দায়ের করেন। এতেও তিনি কোন প্রকার প্রতিকার না পেয়ে শেরপুর জেলা দায়রা জজ আদালতে দূর্নীতি দমন আইনের সূনির্দিষ্ট ধারায় গত ২০২৩ সালের ৮মে  শরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত কার্যালয় জামালপুরকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের  নির্দেশ প্রদান করেন।

অনুসন্ধানে জানা যায়,  দুর্নীতি দমন কমিশন জামালপুর থেকে অদ্যাবধি পর্যন্ত সেখান থেকেও কোন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

অভিযোগকারী বলেন,  যেখানে দূদক সাবেক আইজিপি বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকার সম্পদের অনুসন্ধান প্রতিবেদন দু’মাসেই আদালতে দাখিল করতে সক্ষম। সেখানে জামালপুর দূদক কর্মকর্তা পুলিশ সদস্য শরিফুলের সম্পদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন এক বছরেও আদালতে দাখিল করতে পারেনি। বিষয়টি রহস্যজনক।

মামলার বাদী আরও বলেন, ওই পুলিশ কর্মকর্তা সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়ার সুবাদে যেকোনো সময় তার অবৈধ সম্পদ বিক্রি করে সীমান্ত অতিক্রম করে দেশ ত্যাগ করতে পারে। দূদক জামালপুরের তখন কি করার থাকবে? ইতিমধ্যে জনমনে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে, একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকার পরেও তিনি কি করে পুলিশ সদর দপ্তরে বছরের পর বছর কর্মরত থাকতে পারে ? তাহলে দুদক কি শরিফুলের ব্যাপারে ছাড় দিয়ে তদন্ত করছে ? বিষয়টি নিয়ে দুদকের মাননীয় চেয়ারম্যান সহ উর্ধ্বতন কমকর্তাদের দৃষ্টি আকষণ করছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের