ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদ সহ মোঃ জিসান ভূইয়া শান্ত ও মোঃ মাসুদ মিয়া নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
দেশের চলমান পরিস্থিতিতে মাদক ব্যবসার সাথে জড়িত অপরাধীরা মাথাচারা দিয়েছে এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস টিম মাদক নির্মুলে অভিযান পরিচালনা করছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যে মাধ্যমে ডিবির অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে এসআই রুপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকার চরঈশ্বরদীয়া মেরী আগলী কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে মোঃ মাসুদ মিয়া (২৫) এর বসত বাড়ী থেকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পনের (১৫) বোতল বিদেশী মদ সহ সবজি পাড়া গ্রামের সেলিম ভূইয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জিসান ভূইয়া শান্ত (২২) ও কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (২৫)কে গ্রেফতার করা হয়।

ডিবি সুত্র জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে পনের (১৫) বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জনকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য