ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : অব্যহতির দাবিতে মানববন্ধন

দুমকি উপজেলা(পটুয়াখালী)প্রতিনিধি ।।
আপডেটঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ২:২১ পূর্বাহ্ণ

বাউফলের  উপজেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ও  সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলারের স্ত্রী কর্তৃক দায়েরকৃত মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে  দুমকি উপজেলা’র সংবাদকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা (১১টায়)  দুমকি নতুন বাজার এলাকায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।  সাংবাদিক, মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন   দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান,  মোঃ রিয়াজুল ইসলাম (দৈনিক নতুন সময়)।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন (আজকের বার্তা), মোঃ সহিদুল ইসলাম (জনকন্ঠ),  মোঃ মিজানুর রহমান (আনন্দ টিভি), সৈয়দ আতিকুল ইসলাম(মানবকন্ঠ), স্বপন কুমার দাস ও সুমন মৃধা (পর্যবেক্ষন), জসিম উদ্দিন (আমার সংবাদ), মোঃ রাকিবুল হাসান ( আলোকিত বাংলাদেশ) প্রমূখ।

বক্তারা অবিলম্বে নিউজ করার জন্য পূর্বশত্রুতায় স্থানীয় ঘটনায় করা মিথ্যে অভিযোগের মামলা থেকে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাংবাদিক হয়রানী বন্ধে সারাদেশ ব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেয়া হয়।

উল্লেখ অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়।  তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের