অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ।
রবিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।
দেশে সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে আলোচনা গুরুত্ব পায় এই সাক্ষাৎকারে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এবং জনগনের স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়ার দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, মাননীয় চেয়ারম্যানের বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আবু তৈয়ব ।
মন্তব্য