জাতীয় স্বেচ্ছাসেবক পাটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শনিবার সকাল ১১টায় বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান কাযালয়ে অনুষ্ঠিত হবে।
জাতীয় স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পাটির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পাটির সংগ্রামী মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
মতবিনিময় সভায় জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সাবেক সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল জেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব এবং ঢাকা জেলা , ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সকল সদস্য বৃন্দ, গাজীপুর জেলা ও মহানগর সকল সদস্যবৃন্দ সহ যারা জাতীয় স্বেচ্ছাসেবক পাটির কেন্দ্রীয় সদস্য ফরম জমা দিয়েছেন সকলকে উপস্থিত থাকার জন্য জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য