ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা এবং আশপাশের কয়েকটি সীমান্তবর্তী উপজেলা দিয়ে চোরাচালান চক্র অবাধে ভারত থেকে চিনি, মদ ও অন্যান্য খাদ্য দ্রব্য সহ মাদক চোরাচালান রোড হিসেবে ব্যবহার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এর নির্দেশে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১টি পিক-আপ ও ৪০ বস্তা ভারতীয় চিনি সহ ২ জন চোরাচালান কারবারিকে গ্রেফতার করেছে ।
ডিবি পুলিশ জানান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার-ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন রঘুরামপুর এলাকায় জনৈক নাজমুলের ওয়ার্কশপ এর সামনে নেত্রকোনা টু ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা এক পিক-আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনিসহ কমলাকান্দা থানার গৌরীপুর গ্রামের মো: আব্দুল করিম এর ছেলে চোরাচালান কারবারি মোঃ সেলিম মিয়া (২২) ও একই গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে মোঃ ইজাজুল ইসলাম (২০) গ্রেফতার করেন।
চোরাচালান চক্রের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
ময়মনসিংহ জেলা ডিবি’র অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক পিক আপ বোঝাইকৃত ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য