পটুয়াখালী জেলার দুমকি উপজেলা জনতা কলেজ সংলগ্ন সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে লেবুখালী-বাউফল সড়কের দুমকি নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৬টি মামলার বিপরীতে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানা গেছে ।

মন্তব্য