ময়মনসিংহ প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান।
রবিবার (২০ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান প্রেসক্লাবে আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা জানান সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন ও সম্পাদক অমিত রায় সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। সেসময় রেঞ্জ ডিআইজিকে প্রেসক্লাবের মুখপত্র অরণি, মগ, প্যাড ও কলম উপহার দেওয়া হয়।
এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, বিভিন্ন পত্রিকার সম্পাদক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান আগমনের সময় কথিত অপেশাদার প্রেসক্লাব সদস্যদের উপস্থিতি দেখা যায়নি বলে সাংবাদিক সুত্র জানাযায়।
মন্তব্য