ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
রবিবার (২০ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ৫ দিন মেয়াদী ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ সহায়তা কোর্স এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

এসময় রেঞ্জ ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও ডেস্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা প্রার্থীদের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেঞ্জ ডিআইজি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট খন্দকার খালিদ বিন নুর।
পরে রেঞ্জ ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নারী, শিশু ও বয়স্ক ও প্রতিবন্ধী সম্পর্কে প্রাথমিক ধারণা, সিটিজেন চার্টার এবং এসডিজি, সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা ও কনস্টেবল হ্যান্ড বুক সংক্রান্ত সেশন (ক্লাস) পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার এস. এম. আসিফ আল হাসান (স্টাফ অফিসার টু ডিআইজি), ময়মনসিংহ আইএসটিসি’র পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।
মন্তব্য