ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

সৈয়দপুর ইসলামী ব্যাংকের গ্রাহক ছিনতাইকারী কবলে বৃদ্ধা : টাকার শোকে বৃদ্ধা মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ||
আপডেটঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে আবারও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া টাকা শোকে মৃত্যুবরণ করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহক আশরাফ হোসেন (৬৪) নামে এক বৃদ্ধের।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, শুধুমাত্র ওই সড়কেই গত দেড় মাসে ৫/৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ছিনতাই হওয়া টাকার শোকে মৃত্যুবরনকারী  ওই বৃদ্ধ আশরাফ হোসেনের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিন অসুরখাই গ্রামের ০৬ নম্বর ওয়ার্ড।

এ ঘটনায় আশরাফ হোসেনের ছেলে মাদ্রাসা শিক্ষক নাজমুল হোসেন জানান, বৃদ্ধ বাবা ও মা ব্যাংকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। সেসময় ইসলামী ব্যাংকের গেটের অবস্থান নেওয়া চোর চক্রটি বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে বলে ছলনা করে একটু সাইডে নিয়ে যায় আসরাফ হোসেন ও তার স্ত্রীকে। পরে ভাড়ার কথা বলে খুচরা টাকা আছে জিজ্ঞেস করে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন উনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আশরাফ হোসেনকে মৃত্যু বলে জানান।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাঃ নাজমুল হুদা জানান, হাসপাতালে নেওয়ার পথেই উনি মারা গেছেন। মূলত আশরাফ হোসেনের টাকার শোকে হার্ট এ্যটাক হয়েছে।
উল্লেখ্য গত দেড় মাসে গোটা সৈয়দপুরে ১৮-২২ টি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওই তুলসীরাম সড়কে। মোটরসাইকেল, নগদ টাকা, রিক্সা ভ্যান, টিউবওয়েল, সোলার মেশিন, গরু, গহনা, মহিলাদের ভ্যানিটি ব্যাগসহ চুরি ও ছিনতাই বেড়েছে সৈয়দপুরে।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইন-চার্জ ফইম উদ্দিন বলেন, সোমবারে ছিনতাই শোকে বৃদ্ধের মৃত্যু বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি। এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে।
এদিকে শহরজুড়ে মাত্রাতিরিক্ত চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শহরবাসী, আতঙ্ক যেন কমছেই না।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের