ঢাকা , শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ রেঞ্জের মাসিক এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শামছুজ্জামান কিরন ।।
আপডেটঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহ রেঞ্জের মাসিক এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর পুলিশ সুপারের কার্যালয়-এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক ও ৩য় ত্রৈমাসিক (জুলাই- সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

মঙ্গলবার (২২ অক্টোবর) ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপিকে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহযোগিতা নিয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ শরিফুর রহমান বিপিএম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ নুরে আলম বিপিএম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, ময়মনসিংহ আইএসটিসি কমান্ড্যান্ট (এসপি) খন্দকার খালিদ বিন নুর, নেত্রকোনা আইএসটিসি কমান্ড্যান্ট (এসপি) জান্নাত আফরোজ, শেরপুর আইএসটিসি কমান্ড্যান্ট (এসপি) আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর আইএসটিসি কমান্ড্যান্ট (এসপি) মোঃ সালাহ উদ্দিন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্) মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ অত্রাফিস ও শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন, মুক্তাগাছা এপিবিএন-২ অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট), ময়মনসিংহ ডিভিশন এটিইউ অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রিজিওন হাইওয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার,ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ-৫ এর পুলিশ সুপার, ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ সুপার, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার/ ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি, সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

এসময় সেপ্টেম্বর/২৪ মাসে কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি।

পুরুস্কৃত পুলিশ সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম, ময়মনসিংহ  কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান, গৌরীপুর থানার অফিসার ইন-চার্জ মির্জা মাজহারুল আনোয়ার, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এসআই মোঃ ইকবাল হোসেন পিপিএম এবং ময়মনসিংহ গৌরীপুর থানার এসআই মোঃ আরিফুল ইসলাম ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের