ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্যসহ গ্রেফতার-৮

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা এলাকায় নিয়মিত অভিযানে গেলো ২৪ ঘন্টায় পৃথক অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা সুত্র জানান, গেলো ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।

জানাযায়, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী  ১/ ইব্রাহিম খলিল (৪৮) পিতামৃত-দেলোয়ার হোসেন, গ্রাম:-ধনার চর মধ্যপাড়া, থানা- রৌমারী, জেলা-কুড়িগ্রাম (এপি/সাং-গোহা্ইল টেক রাকু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন খান, জেলা-ডিএমপি ঢাকা), ২/ মোঃ হামিদ ফকির (২৭), পিতা-হযরত আলী, গ্রাম:- ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (এপি/সাং-টিএন্ডটি আনোয়ার কোম্পানীর মেস কোয়াটার, থানা-টঙ্গী, জেলা-জিএমপি গাজীপুর), ৩/ মোঃ ইন্তাজ আলী (৩৮), পিতামৃত-সুবুর আলী, গ্রাম:- ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (এপি/সাং-দক্ষিন বাঘাপুর জনৈক আলী আকবর এর বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা) কে গ্রেফতার করেন। এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ও নগদ ৪১,৫০০ টাকা সহ ডাকাতির মাধ্যমে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
এসআই সোহেল রানা  সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ রনি মিয়া (২৭), পিতা- রফিকুল ইসলাম রফিক, গ্রাম: সেনবাড়ী, ২/ মোঃ বাবু মিয়া (২৯), পিতা- মোহাম্মদ আলী সেলিম, গ্রাম: আকুয়া দক্ষিনপাড়া, একাডেমী রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। এবং তাহাদের নিকট হইতে ৬০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই আমিরুল ইসলাম  সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী  প্রিতম সাহা (২৪), পিতা-পার্থ সাহা, থানা: শেরপুর সদর, জেলা: শেরপুরকে গ্রেফতার করেন।

এএসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ জিহাদ সিকদার (১৮), পিতা-মোঃ আমিন সিকদার , গ্রাম: আকুয়া জুবলী কোয়াটার, থানা: কোতোয়ালী মডেল থানা, জেলা: ময়মনসিংহ, ২/ মোঃ অপু (১৮), পিতা-মোঃ লাভলু , আকুয়া জুবলী কোয়াটার, থানা: কোতোয়ালী মডেল থানা, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, কোতোয়ালি মডেল থানার সকল অফিসার ও ফোর্স নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান জোরদার করেছি।

গ্রেফতারকৃত সকল আসামীকে আইনিপ্রক্রিয়া মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের