ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহ করে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক।।
আপডেটঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

সিকান্দার রাজা || ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন বিশ্ব-রেকর্ডের মালিক হলো জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে রোডেশিয়ানর অবিশ্বাস্য ৩৪৪ রান সংগ্রহ করে, এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলগত স্কোর। সিকান্দার রাজার অবিস্মরণীয় ৪৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে জিম্বাবুয়ে বিশাল এই সংগ্রহ তুলে নেয়।
বুধবার (২৩ অক্টোবর) জিম্বাবুয়ে নাইরোবিতে অনুষ্ঠিত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ ‘বি’-তে গাম্বিয়ার বিপক্ষে খেলতে নামে। ম্যাচটিতে রাজার ব্যাটিং ঝড়ে গাম্বিয়াকে তারা রান বন্যায় ভাসায়। ইনিংসে রাজা ১৫টি ছক্কা ও ৭টি চার মারেন। এর আগেও, মাত্র চার দিন আগে তারা সেশেলসের বিপক্ষে ২৮৬/৫ রান তুলেছিল এবং এখন গাম্বিয়ার বিপক্ষে এই নতুন রেকর্ড তাদের আইসিসির সম্পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলগত স্কোর
১. জিম্বাবুয়ে – ৩৪৪/৪ বনাম গাম্বিয়া, অক্টোবর ২০২৪
২. নেপাল – ৩১৪/৩ বনাম মঙ্গোলিয়া, সেপ্টেম্বর ২০২৩
৩. ভারত – ২৯৭/৬ বনাম বাংলাদেশ, অক্টোবর ২০২৪
৪. জিম্বাবুয়ে – ২৮৬/৫ বনাম সেশেলস, অক্টোবর ২০২৪
৫. আফগানিস্তান – ২৭৮/৩ বনাম আয়ারল্যান্ড, ফেব্রুয়ারি ২০১৯

ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৬ ওভারের মধ্যেই ১০৩/১ রান তোলে, যা ছিল তাদের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এরপর সিকান্দার রাজার উপস্থিতিতে আরও আক্রমণাত্মক ব্যাটিং আরো বাড়ে। টাডিওয়ানাশে মারুমানি মাত্র ১৯ বলে ৬২ রান করেন এবং ব্রায়ান বেনেট ৫০ রান করেন। রাজা তার ৩৩ বলের শতক পূর্ণ করেন, যা টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতক। ক্লাইভ মাডান্ডেও অপরাজিত অর্ধশতক করেন এবং দল মোট ২৭টি ছক্কা হাঁকায়, যা এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড।

জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে, যা তাদের ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের