ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতার অভিযান জোরদার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ । কোতোয়ালি মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৫)কে আটক করা হয়েছে ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, কোতোয়ালি থানার ৩নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ৩০ অক্টোবর কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা আত্মগোপনে থাকা অবস্থায় ময়মনসিংহ মহানগর তাঁতী লীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৫) কে আটক করা হয়।
ময়মনসিংহ মহানগর সভাপতি তাঁতী লীগ সভাপতি মোঃ তাজুল ইসলাম জুয়েল ময়মনসিংহ নগরীর ১১৫/২ চরপাড়া বাইলেন এলাকার মোঃ সেকান্দর আলী ছেলে।
গ্রেফতার হওয়া আওয়ামী তাতী লীগ নেতা বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন, কোতোয়ালী মডেল থানার ৩ নং পুলিশ ফাড়ি ইন-চার্জ মোঃ আনোয়ার হোসেন।
মন্তব্য