ঢাকা , সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম ১ নভেম্বর শুরু

ওয়াহিদুজ্জামান আরজু ।।
আপডেটঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ময়মনসিংহ জেলায় আগামী ১ নভেম্বর-২০২৪ থেকে ৩ নভেম্বর-২০২৪ তারিখ পর্যন্ত ট্রেইনি রিংট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ জেলায় আগামী ০১ নভেম্বর, ২০২৪ খ্রিঃ হতে ট্রেইনি রিংট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ০১ থেকে ০৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ ময়মননিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অর্থাৎ Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে।

শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর, ২০২৪ খ্রিঃ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ২৯ নভেম্বর ২০২৪ খ্রিঃ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও ক্রেগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

টিপারসি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন রেজিট্রেশন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা মিথ্যা প্রতিশ্রুতির সাথে বাংলাদেশ পুলিশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। তাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার প্রতারক, দালাল কিংবা তাদের কোনো এজেন্ট কর্তৃক কোনো প্রকার আর্থিক লেনদেন বা মিথ্যা প্রতিশ্রুতি হতে সাবধান থাকার জন্য সর্ব-সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। এই নিয়োগের যে কোনো পর্যায়ে কোন ধরনের আর্থিক লেনদেন, প্রলোভন কিংবা মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে তথ্য পাওয়ামাত্রই ততক্ষণাৎ নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০১৩২০- ১০৪০৯৮-এ অবহিত করার জন্য সর্ব-সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজিজুল ইসলাম জানান, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সৎ, সাহসী ও উপযুক্ত প্রার্থীকে টিআরসি পদে নিয়োগ প্রদানের স্বার্থে ‘সেবার ব্রতে চাকরি-শীর্ষক এই নিয়োগ প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও স্বার্থক করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, শারীরিক যোগ্যতা যাচাই চলাকালীন অর্থাৎ ০১ থেকে ০৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ পুলিশ লাইপের অভ্যন্তরে কোনো ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। প্রার্থীদেরকে কেবলমাত্র প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যে উপযোগী পোষাক পরিধান করে পুলিশ লাইন্সের অভ্যন্তরে প্রবেশ করার জন্যে অনুরোধ করা যাচ্ছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের