ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ময়মনসিংহ প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করার লক্ষ্যে ১৫১ সদস্য সংস্কার কমিটি ঘোষণা

মোঃ নজরুল ইসলাম ||
আপডেটঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলন বাস্তবায়নের জন্য মোঃ শামসুল আলম খান আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা।

এদেশ থেকে যখন ফ্যাসিস্ট কৌশলের পতনের মধ্যদিয়ে জাতীয় প্রেসক্লাবসহ দেশের সকল প্রেসক্লাব ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হতে পারলেও ময়মনসিংহ প্রেসক্লাব এখনো সেই ফ্যাসিস্ট সিন্ডিকেটের কৌশলের হাত থেকে রক্ষা পায়নি। ময়মনসিংহ প্রেসক্লাবটি প্রতিষ্ঠার কাল থেকেই পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতি পদে দ্বায়িত্ব দখলে রেখেন জেলা প্রশাসক। তবে সারাদেশে সাংবাদিক সংগঠনের অবস্থা এবং ময়মনসিংহের স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের আন্দোলন যুক্তিক দাবিটি বিবেচনায় নিয়ে বর্তমান জেলা প্রশাসক ‘ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি থাকছেন না বলে নিশ্চিত করেছেন সাংবাদিক সুত্র।

ময়মনসিংহ বিভাগীয় নগরী প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে গণমাধ্যমের বুর‍্যো অফিস, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া হাউজ সহ জেলা থেকে প্রকাশিত পত্রিকা গুলোতে পেশাদার সাংবাদিকদের সংখ্যাও বেড়েছে। তবে পেশাদার সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ প্রেসক্লাবে আইনজীবী, ব্যবসায়ী, ডাক্তার, সরকারি চাকুরিজীবীসহ ভিন্ন পেশা ব্যক্তিরা সদস্য পদে থেকে সংখ্যাগরিষ্ট হওয়ায় স্থানীয় পত্রিকা গুলোর সম্পাদক, সিনিয়র সাংবাদিকগণ হয়েছেন অবহেলিত এবং বৈষম্যের শিকার। বৈষম্যের হাত মুক্তি পেতে যুগের পর যুগ ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলন করছেন ময়মনসিংহের গণমাধ্যম কর্মীরা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে একাধিকবার মতবিনিময় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মুফিদুল আলম । সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থাপিত অধিকাংশ দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মুফিদুল আলম। “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার ক্ষেত্রে বর্তমান ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম স্পষ্ট ভাবে জানিয়েছেন, তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদে আর থাকবেন না।

তিনি আরও বলেন, এক পেশায় থেকে অন্য পেশার জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত করা ঠিক নয়। ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে স্থানীয় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩-নভেম্বর) বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করেন, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবিতে আন্দোলনরত অধিকার বঞ্চিত সাংবাদিকরা। মতবিনিময় সভায় দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খানের সভাপতিত্বে এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চিফ ক্রাইম রিপোর্টার মোঃ শিবলী সাদিক খানে সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আনন্দ টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি উজ্জ্বল খান, দৈনিক নতুন সময় প্রতিনিধি মাইন উদ্দিন উজ্জ্বল, সাপ্তাহিক ময়মনসিংহের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিপক চন্দ্র দে, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মোঃ সাদেকুর রহমান সাদেক, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি সুমন ভট্টাচার্য, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান আশিকুর রহমান মিঠু, সাপ্তাহিক সোনালী শীষ পত্রিকার চীফ রিপোর্টার জহর লাল দে, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি খালেদ, দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পী, দৈনিক দেশের ডাক পত্রিকার প্রতিনিধি সজীব রাজভর বিপিন, দৈনিক বঙ্গ সংবাদ প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক প্রথম কথা পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান পাইলটসহ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের এই আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে আলহাজ্ব মোঃ শামসুল আলম খানকে আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত সংস্কার কমিটির অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের নাম ও পরবর্তী প্রদক্ষেপ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ।

উল্লেখ, ময়মনসিংহ প্রেসক্লাবের সংস্কার কমিটি গঠন এর বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসনের সাথে একাধিকবার আলোচনা হয় বলে দ্বায়িত্বশীল সাংবাদিক সুত্র নিশ্চিত করেছেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন মিডিয়া হাউজের প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের