ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের মতবিনিময় অনুষ্ঠিত

ভোলা থেকে খন্দকার নিরব ।।
আপডেটঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলা, কলেজ ও ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলা ডাকবাংলো হল রুমে ছাত্রদলের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীব, মেহেদী হাসানসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর ও নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত ১৭ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকে শহীদ হয়েছে শাহাদাৎবরণ করেছে। বাংলার মাটিতে আজ অথবা কাল তাদের বিচার অবশ্যই হবে। এ সময় তিনি ছাত্রদলকে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর মতো বেপরোয়া না হওয়ার নির্দেশনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তীর নাম। কিন্তু আওয়ামী লীগ তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও মেজর হাফিজ মন্তব্য করেন।

সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি আশা করি অন্তবর্তীকালীন সরকার আগামী জুলাই-এপ্রিলের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের