ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তানিয়া সুলতানা কুসুম ।।
আপডেটঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ২:৪৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের মাঠে যুব সমাজ ও এলাকাবাসীর  আয়োজনে শহীদ জিয়া স্মৃতি পরিষদ মিনিভার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে রাঘবপুর একাদশ বনাম চরপুলিয়া মারী সূর্য তরুন স্পোর্টিং ক্লাব ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও যুবদল নেতা মহসিন আলমের সঞ্চালনায় উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ।

এসময় তিনি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর কৃতিত্ব ও অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি আর কেউ নয় আমাদের স্বাধীনতার ঘোষক, ইতিহাসের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, পিতৃতুল্য মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।

এসময় তিনি আরও বলেন, শহীদ জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সকল পর্যায়ের মানুষকে সুসংঘটিত করে একটি সমৃদ্ধ উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা।

টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ছাত্র যুবকদের মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড থেকে দুরে রাখতে খেলা ধুলার কোন বিকল্প নাই।

প্রধান অতিথি বলেন, আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ক্ষমতায় বসেছিল, এই সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নেশা জাতীয় দ্রব্য সহজলভ্য করে দিয়ে যুব সমাজকে বিপদগামী করে দিয়েছিল। চাঁদাবাজি, সন্ত্রাসী, গুম, খুনের মাধ্যমে এদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল।

বর্তমানে বিএনপির কর্ণধার তারেক রহমান উদ্যোগ নিয়েছেন যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি উৎসাহ ও উদ্দীপনা যোগাতে । খেলাধুলার মাধ্যমে যেন তারা মাদক থেকে দূরে থাকে এবং শিক্ষা অর্জনে মনোযোগী হয়ে সুন্দর একটি দেশ গঠনে আগামী দিনে নেতৃত্ব দিতে পারে।

এসময় চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিসুজ্জামান সোহেল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সরকার, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের