ঢাকা , বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট : চিকিৎসা সেবা ব্যাহত

‎দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি ||
আপডেটঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকি উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত ৩১শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ গুরুত্বপূর্ণ পদে কাঙ্ক্ষিত জনবল না থাকায় দীর্ঘদিন যাবৎ রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ব্যাহত হচ্ছে।‎

ভুক্তভোগী স্থানীয়রা জানান, জনবহুল দুমকি উপজেলা ও পাশ্ববর্তী বাকেরগঞ্জের নলুয়া, কলস কাঠী, বাউফল উপজেলার বগা, পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন থেকে আগত রোগীদের অনেক সময় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারছেনা কর্তৃপক্ষ।

এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত ও জনসাধারণকে বিভিন্ন সময়ে সেবা প্রদান করে থাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।‎

সূত্রে জানা যায়, ৩১ শয্যা বিশিষ্ট দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন মেডিকেল অফিসারের পদ থাকলেও  তিনজন কর্মরত আছেন। ডাক্তারের ৪টি পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে।  টেকনিশিয়ান ২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১জন। প্যাথলজি টেকনোলজি টেকনিশিয়ানের ২টি পদই শূন্য।  ফার্মাসিস্টের ২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১জন। ডেন্টাল টেকনিশিয়ানের ১টি পদ থাকলেও জনবল শুন্য।
এক্স-রে মেশিন আছে কিন্তু টেকনিশিয়ান না থাকায় রোগীদের বাহিরের প্যাথলজি সহ অন্যান্য টেস্টে সময় এবং বাড়তি অর্থ ব্যয় করে এক্স-রে করাতে হয়। সাধারন মানুষের ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি অর্থ।
এছাড়াও আউট সোর্সিংয়ে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ৫ জন কর্মচারী দীর্ঘদিন যাবৎ বেতন বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে।‎

চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে পরীক্ষা করার যন্ত্রপাতি ও জনবল না থাকায় বাহিরের প্যাথলজিতে যাতায়াত ও পরীক্ষা নিরীক্ষা করাতে বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়াও ডাক্তার স্বল্পতায় প্রতিদিন দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হয় রোগীদের।‎

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় জনবলের অভাবে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এছাড়াও আউট সোর্সিংয়ে পাঁচ জন কর্মরত আছেন। তারা দীর্ঘদিন যাবৎ বেতনাদি না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। কিন্তু তারা কাজ ঠিকই করে যাচ্ছে। তাদের বেতন দেওয়ার ব্যাপারে সরকারের দৃষ্টি দেয়া উচিত।

‎এবিষয়ে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এস.এম. কবির হাসান জানান, আমরা ইতিমধ্যে শুন্য পদের ব্যাপারে ডিজির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। সহসাই প্রতিকার মিলছে না।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের