ঢাকা , রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ, ১৪৩২

ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

শেরপুর প্রতিনিধি ।।
আপডেটঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় “স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ -২০২৪ এর” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রেমর শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার-ভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ,ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১দিন করে এবং উপজেলা পর্যায়ে ৩ দিন সহ মোট ১০ দিন এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এই সময়ের মধ্যেও যাহারা উপস্থিত হতে পারবেন না, তাহারা উপজেলা নির্বাচন অফিস থেকে বছরব্যাপী অফিসের নির্ধারিত দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

এপর্যায়ে উপজেলার ১ লক্ষ ১৪ হাজার নারি পুরুষের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একটিঅতি প্রয়োজনীয় সনদ। বর্তমান সময়ে এই কার্ড ব্যতিত কোন নাগরিক সুবিধা পাওয়া যায়না। কাজেই সময়ক্ষেপণ না করে নির্বাচন কমিশনের দেয়া নির্ধারিত সময় ও দিনে স্ব-স্ব কেন্দ্র থেকে নিজ নিজ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহন করতে আহবান করেন।

জানা গেছে, যে সকল নারি পুরুষ ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোটার হয়েছেন, শুধুমাত্র তারাই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। আর এই সময়ের পরে যাহারা ভোটার হয়েছেন,তাহারা সরাসরি স্মার্ট জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত হয়েছেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের