ঢাকা , বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ, ১৪৩২

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ||
আপডেটঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১:২৮ পূর্বাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধসহ সংশ্লিষ্ট মাদক কারবারিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে উপরোক্ত কর্মসূচি পালন করেন গ্রামবাসী। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দাদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মঞ্জু আরা বিউটি, ইউপি সদস্য দীলিপ কুমার রায়, আফতার আলী, আব্দুর রহমান, মাসুদ রানা, বেলাল উদ্দিন ডেভিড, হাসান আলী, সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান, শরিফুল ইসলাম, মো. নাসিম, মো. মেনাজুল, মো. আলম আশরাফুল প্রমুখ।

বক্তারা বলেন, মাদক কারবারিরা এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রির কারবার চালিয়ে যাচ্ছে। এতে এলাকার উঠতি বয়সী কিশোর-তরুণ ও যুুবকরা মাদকাসক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন। এ কাজে বাঁধা দিতে গেলে মাদক কারবারিরা এলাকাবাসীদেরকে হুমকিসহ ভয়ভীতি দেখায়। দ্রæততম সময়ের মধ্যে এলাকার চিহ্নিত মাদক কারবারিদেরকে গ্রেপ্তারসহ এলাকাকে মাদক মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। মাদক বিরোধী কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ওই এলাকার সবচেয়ে বড় সমস্যা মাদক কারবারি জলিলের পরিবারকে নিয়ে। ইতোপুর্বে জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে কারাগারে সাজা ভোগ করছে।  এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী এবং ছেলেকেও গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে মাদক নির্মূল করে সমাজকে সুরক্ষিত রাখতে মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক অভিযান চলছে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ-৬ নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা : আহত-১ নির্বাচনী হাওয়ায় নান্দাইল উপজেলায় জনমানুষের কাছে আস্থাশীল হয়ে উঠেছে তারিক ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাইন উদ্দিনের পায়ের অস্ত্রোপচার সম্পন্ন ঝিনাইগাতীতে স্বাধীন যুদ্ধের ওয়ালেস বার্তা বাহক মান্নান মাস্টারের মৃত্যু ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন জিএম কাদের শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের নিয়ে উম্মুক্ত আলোচনা দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুর-৩ আসনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে সাবেক এমপি রুবেল এরশাদ মুক্তি আন্দোলনে ১ম শহীদ রবিউল ইসলাম রবির ৩৩ তম শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে স্কুলের এবং সড়ক ও জনপথের রাস্তা দখল করে নির্মাণ কাজ অব্যাহত ময়মনসিংহে ব্রম্মপুত্র নদে ভাসমান লাশের পরিচয় সনাক্ত : ২ খুনি গ্রেপ্তার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৫ কেজিসহ গ্রেপ্তার ২ ময়মনসিংহ নগরীকে মাদক মুক্ত করতে কোতোয়ালীর ওসি শিবিরুল ইসলামের হুশিয়ারি ময়মনসিংহে সাংবাদিক কামাল’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সেমিনার ও র‍্যালী অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন ডা: আব্দুল বারী ময়মনসিংহে সাবলেট ভাড়া দেওয়ার নামে প্রতারণা : প্রতারক চক্রের ২ নারী সদস্য আটক ঝিনাইগাতী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি কমিটি গঠন : আহবায়ক মুক্তি তজুমদ্দিন উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে : পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ মাদকে ভাসছে পুরো এলাকায় চর নিলক্ষীয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ‘‘তৃণমূল জনতা পরিষদ’র’‘ আত্মপ্রকাশ : আহবায়ক মিজানুর-সদস্য সচিব উজ্জ্বল সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, ভজঘটভাবে দেশ চলছে – গোলাম মোহাম্মদ কাদের