ময়মনসিংহে সেনাবাহিনী ও কোতোয়ালী পুলিশের যৌথ অভিযানে গেলো ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, চোরাচালানকৃত ভারতীয় চিনি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। সেনাবাহিনী শম্ভুগঞ্জের রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি চোরাচালান কারবারি উজ্জ্বল ও আশিককে গ্রেপ্তার করেন। অপর এক অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি নাদিমকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, গেলো ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে ১৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযান পরিচালনা করেন, এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকা বিশেষ অভিযান ডিউটি করাকালিন মঙ্গলবার (২৪-ডিসেম্বর) / রাত সারে এগারোটার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা ৪নং আগ্রাকান্দা বিসিক শিল্প নগরীর ধৃত আসামী মেহেদী হাসান নাদিম এর বাসার ২য় তলার উত্তর পাশের তার শয়ন কক্ষ থেকে আসামী ১। মেহেদী হাসান নাদিম (৪৫), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত রেবেকা ইয়াছমিন, সাং- ০৪নং আগ্রাকান্দা, মাসকান্দা বিসিক শিল্প নগরী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ, ২/ মোঃ আবুল কালাম আজাদ (৪০), পিতা- মৃত আমিন উদ্দিন সিকদার, মাতা- আমেনা বেগম, সাং- জোসখোলা, থানা- পিরোজপুর, জেলা- পিরোজপুর, এ/পি- ৪নং আগ্রাকান্দা, মাসকান্দা বিসিক শিল্প নগরী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ৩। মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা- মৃত সাহেদ আলী, মাতা- মেহেরুন্নেছা বেগম, সাং- ২/চ গিরিশ চক্রবর্তী রোড, নতুন বাজার, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এবং ধৃত আসামীদের নিকট হইতে ১। একটি নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত অবস্থায় হালকা লালচে রংয়ের ৩৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৩৪ গ্রাম, মূল্য অনুমান ১,০২,০০০/-টাকা, ২। একটি নীল রংয়ের পলি জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত অবস্থায় গাড় লালচে রংয়ের ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/-টাকা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, যাহার মডেল আই ফোন- 15 PRO MAX, IMEI-1-356303484559073, IMEI-2-356303489062883, সংযুক্ত সীম নং-০১৭১১-৮২২২২০, ৩। একটি নীল রংয়ের পলি প্যাকেটে রক্ষিত অবস্থায় হালকা গোলাপি রংয়ের ১৬০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১৬ গ্রাম, মূল্য অনুমান ৪৮,০০০/-টাকা সর্বমোট ৭০০(সাতশত) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ওজন ৭০ গ্রাম, মূল্য অনুমান ২,১০,০০০/-(দুইলক্ষ দশহাজার) টাকা, ৪। একটি কালো প্লাষ্টিকের বাটসহ হাসুয়া, বাটসহ লম্বা ২ফুট ৮ইঞ্চি, বাট ছাড়া লম্বা ১ফুট ৯ইঞ্চি, যাহার একপাশ ধারালো অগ্রবাগ বাকা, ৫। একটি লোহার চাপাতি বাটসহ লম্বা ১ফুট ২ইঞ্চি, যাহার একপাশ ধারালো, ৬। ৪টি ধারালো ছুড়া, যাহার মধ্যে ৭। একটি প্লাষ্টিকের বাটসহ ছুড়া, বাটসহ লম্বা ১৩ইঞ্চি, বাট ছাড়া লম্বা ৮ইঞ্চি, যাহার একপাশ ধারালো অগ্রবাগ সরু, ৮। হলুদ কাঠের বাটসহ ছুড়া, বাটসহ লম্বা ১ফুট ১ইঞ্চি, বাট ছাড়া লম্বা ৭.৫ ইঞ্চি, ৯। ষ্টীলের ধারালো ছুড়া, যাহার লম্বা ১ফুট ১ইঞ্চি, যাহার একপাশ ধারালো, ১০। কাঠের বাটসহ একটি ধারালো ছুড়া, বাটসহ লম্বা ৯ইঞ্চি, বাট ছাড়া লম্বা ৫ইঞ্চি, যাহার একপাশ ধারালো, ১১। একটি প্রাইভেটকার, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-গ-৩৩-৬৩৬২, চেসিস নং- YF15032938, যাহার ইঞ্জিন নং অস্পষ্ট
এসআই আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী ১/ আশিকুর রহমান সোহেল (৩০), ২/ আনিছুর রহমান উজ্জল (৪৫), উভয় পিতা-নুর হোসেন সরকার, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহদ্বয় কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর সাকিনস্থ এসএস ইলেকট্রিক ইন্ড্রাস্টিজ লিঃ এর পশ্চিম পাশের গুডাউন থেকে গ্রেফতার করতঃ তাহাদের হেফাজত হইতে মোট ২৯ (উনত্রিশ)টি সাদা প্লাষ্টিকের বস্তা যাহার প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট (২৯x৫০)=১৪৫০ (চৌদশত পঞ্চাশ) কেজি ভারতীয় চিনি, যাহার আনুমানিক মূল্য এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা। যাহার প্রতিটি বস্তায় গায়ে ইংরেজীতে REFINED SUGAR লেখা রয়েছে।
এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের সদস্য নিয়মিত চুরি মামলার আসামী ১/ মোঃ শরীফ হোসেন (৫০), পিতা মৃত-নুরু মিয়া, সাং-নাটক ঘরলেন, ২/ মোঃ আকাশ আহম্মেদ মনির (৩০), পিতা-মোঃ হিরু মিয়া, সাং- চরপাড়া প্রাইমারী স্কুল রোড, উভয় থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গাঙ্গীনার পাড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই অংকন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোখলেছুর রহমান (৪৫), পিতা মৃত-গিয়াস উদ্দিন, সাং-১৬৪ কালিবাড়ী রোড, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কালিবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই অন্তরানী সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ সুকেল (২৫), পিতা-সিরাজুল ইসলাম, সাং-ভাবখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ভাবখালী এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা মামলার আসামী সাব্বির (২৪) পিতাঃ নাসির উদ্দিন, সাং- পাটগুদাম, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে পাটগুদাম এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মীর হাসান ওরফে রূপন (৫৪), পিতা- মীর আঃ সাত্তার, মাতা- হোসনে আরা বেগম, সাং-১২নং দূর্গাবাড়ী রোড, ২। মোঃ আলমগীর কবির (৪৮), পিতা- মোঃ সুরুজ্জামান, মাতা- সফুরা জামান, সাং- ভাটিকাশর মিশন স্কুল গেইট, ৩। মোঃ শামীম মিয়া (২৫), পিতা-সামাদ আলী, মাতা- দিনা খাতুন, সাং-চরকালীবাড়ী, ৪/ রতন প্রসাদ মিশ্র (৩৮), পিতা- মৃত উদয় প্রসাদ, মাতা- মৃত লক্ষী রানী মিশ্র, সাং- শম্ভুগঞ্জ বাজার, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের শম্ভুগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া সকল আসামীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই আনোয়ার হোসেন ।
মন্তব্য