ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধে সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।
পৃথক অভিযানে এসআই ওমর ফারুক রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ সাত্তার মিয়া, সাং-শম্ভুগঞ্জ পশ্চিম বাজার, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে শম্ভুগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এসআই জসীম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী রুবেল হাসান শামীম (৩০), পিতামৃত-নাজিরুল হক সেন্টু, মাতা-বেবী আক্তার, সাং-কাচিঝুলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কাচিঝুলি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ তাজুল ইসলাম জুয়েল (৪৪), ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সমর্থক, পিতা-মোঃ সেকান্দর আলী, মাতা- সুরাইয়া বেগম, সাং-১১৫/২ চরপাড়া বাইলেন, ২/ মোঃ হাবীবুর রহমান হাবীব (৩৮), ৩৩ নং ওয়ার্ড কৃষকলীগের সমর্থক, পিতা-মোঃ জহিরুল ইসলাম, সাং- চরগোবদিয়া, ওয়ার্ড নং ৩৩, থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহদ্বয়কে কাঠগোলা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
ইহাছাড়াও এএসআই রজব আলী ও রাকিবুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২টি জিআর পরোয়ানা তামিল করেন।
পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ শহিদুল (৪৫), পিতা-রমজান আলী, সাং-শষ্যমালা কানাপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ ও ২/ মোঃ রাসেল, পিতা মৃত-মিন্টু মিয়া, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম ।
মন্তব্য